Friday, November 25, 2011

Soup Recipes







Noodles soup / ম্যাগী ২ মিনিট নুডলস স্যুপ

উপকরণ:
ম্যাগী ২ মিনিট নুডলস : ১ প্যাকেট
পানি: ৩ কাপ
পেঁয়াজ কুচি : ১ টেবিল চামচ
চিনি : ১ চা চামচ
লবন : স্বাদমত
সয়াসস : ১ চা চামচ
টমেটো সস : ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:
একটি প্যানে পানির মধ্যে পেঁয়াজ,লবন,চিনি দইয়ে হালকা গরম করুন। এর উপর নুডলস ভেংগে সিদ্ধ করুন। তারপর সয়াসস ও টমেটো সস দইয়ে কিছুক্ষণ নাড়ুন। এতেই তৈরি হয়ে যাবে ম্যাগী নুডলস স্যুপ।

দইয়ের স্যুপ / Curd soup

উপকরণ:টক দই - ৪ চামচ
মাটন স্টক - দেড় কাপ
ঘি - ১ চামচ
ছোট এলাচ - ৪/৫ টা
বড় এলাচ - ৩/৪ টা
লবংগ - ৪/৫ টা
নুন
ধনেপাতা - ২/৩ চামচ
কাচালংকা - ২/৩ টা

প্রণালী:প্রথমে দই ফেটিয়ে রাখুন । ফেটানো দইয়ে মাটন স্টক দিয়ে আবার ভাল করে ফেটিয়ে নিন। প্যানে ঘি গরম হলে ফেটানো দইয়ের মিশ্রন দিন। ছোট এলাচ, বড় এলাচ, লবংগ, ধনেপাতা একে একে মিশান। ফুটে উঠলে নুন,কাচালংকা দিয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন।