Friday, November 25, 2011

siddiqa kobirs recipe


Sauce recipes

Sanonda Recipes


Salad Recipes






Potato Salad

আলুর সালাদ

উপকরণ : সেদ্ধ আলু ৫০০ গ্রাম (টুকরা করা), সেদ্ধ ডিম ৩টা, (টুকরা করা), টমেটো টুকরা ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ (ভিনিগারে ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে), লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, কাঁচামরিচ কুচি (বিচি ফেলে) স্বাদমতো, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, পানি ঝরানো টক দই ১ কাপ (পাতলা কাপড় নিয়ে ঝুলিয়ে রাখতে হবে, বাচ্চাদের জন্য বানালে দইয়ের বদলে মেয়োনেজ দিন), সাজানোর জন্য লেটুসপাতা, টমেটো
প্রণালী : লেটুসপাতা ও টমেটো ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে ফ্রিজে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করুন 



rice recipes









Kachhi Biriani / Mutton Biriani

Download bangla font and install If u couldn't see bangla


উপকরণ : খাসির মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, ঘি ২৫০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই দেড় কাপ, দুধ ২ কাপআলুবোখারা ১৪-১৫টা, গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো

প্রনালী : মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিনপিতলের হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিনএবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুনএবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিনআলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন. চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিনবাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন
চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিনএক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুনখড়ির চুলোয় রান্না করতে পারলে ভালোসে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসানগ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন