Friday, November 25, 2011

chicken recipes


















Green chicken / সবুজ চিকেন


 প্রণালী:
প্রথমে চুলায় একটি কড়াইতে তেল দিন, তেল গরম হলে পিঁয়াজ কুচি সামান্য ভেজে মুরগীর মাংস,রসুন বাটা,আদা বাটা,লবন,ধনেপাতা ও পুদিনাপাতা বাটা,কাঁচামরিচ বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দইয়ে ঢেকে ১৫ মিনিট রান্না করতে হবে। ঢাকনা খুলে চিনি দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে সবুজ চিকেন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।



তেল ছাড়া মুচমুচে চিকেন / Chicken fry without oil

যা যা লাগবে:
হাড্ডি ছাড়ানো মুরগীর মাংস ১ টি
তরল দুধ ১/৪ কাপ
বিস্কিটের গুড়া ১/৪ কাপ
গোল মরিচের এক চিমটি
বিট লবন আন্দাজ মত
যেভাবে বানাবেনঃ
১।মুরগির মাংসের ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি শুকিয়ে নিন।
২।এরপর বিস্কিটের গুড়ার সাথে গোল মরিচের গুড়া মিশান খুব ভালো করে।
৩।মাংসের টুকরো গুলো কে দুধে ভিজিয়ে গায়ে বিস্কিটের গুড়ার মিশ্রন গড়িয়ে নিন।
৪। এবার একটি মাইক্র ওয়েভ প্রুফ পাত্রে মাংসের টুকরো গুলো সাজিয়ে পেপার টাওয়েল দিয়ে ঢেকে দিন পাত্র টি।
৫। মাইক্র ওয়েভে ৪-৬ মিনিট হাই পাওয়ারে বেক করুন।
৬। পরিবেশনের সময় উপরে বিট লবন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন।



পট রোস্টেড চিকেন (সঞ্জীব কাপুর) / Roasted Chicken

উপকরণ: 
চামড়াসহ মুরগী - ৫০০গ্রাম 
মধু - ৩ টেবিল চামচ 
পাঁচফোড়ন পাউডার - ২ চা চামচ 
ওয়েস্টার সস - ২ টেবিল চামচ 
লাল মরিচ গুড়া - ২ চা চামচ 
সয়া সস - ২ টেবিল চামচ 
লবন 
রাইস  ভিানেগার - ৩ টেবিল চামচ
তেল - ২ টেবিল চামচ

প্রনালী:
মুরগী ভাল করে পানিতে ধুয়ে নিন। একটি পানি শুষে নিতে পারে এমন কাগজ দিয়ে ভাল করে মুরগীর গ থেকে পানি শুকিয়ে নিন। ফ্যাট ফেলে দিন। একটি বড় সসপ্যানে ৬/৮ কাপ পানি দিন। পানি ফুটতে শুরু করলে চুলা থেকে নামান। মুরগীটিকে সসপ্যানের গরম পানিতে দিয়ে ঢাকনা দিয়ে ২০ মিনিট রাখুন। অন্য একটি মধু ,পাঁচফোড়ন পাউডার, ওয়েস্টার সস ,মরিচ গুড়া, সয়া সস, রাইস ওয়াইন ভিানেগার ও লবন ভালভাবে মিশান। গরম পানি থেকে মুরগী টাকে তুলে নিয়ে ভাল করে পানি শুকিয়ে নিন absorbent  কাগজ দিয়ে। 
পূর্বে মেখে রাখা সস ও মসলার মিকচার মুরগীর উপর ভাল করে ব্রাশ করুন এবং ২/৩ ঘন্টা ফ্রিজে রেখে দিন মেরিনেট হবার জন্য। এরপর মুরগীটিকে ফ্রিজ থেকে বের করে ৮ থেকে ১০ পিস করুন মিডিয়াম সাইজে। একটি পাএে তেল গরম করে মেরিনেট করা মুরগীর টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ উল্টেপাল্টে ভাজুন। এরপর আগুন কমিয়ে দিয়ে ৫/৭ মিনিট রান্না করুন অথবা যতক্ষণ না মুরগী পুরোপুরি হয়ে আসে ততক্ষণ রান্না করুন। মাঝে মাঝে পিসগুলো উল্টেপাল্টে দিন।  হয়ে গেলে পরিবেশন করুন। আপনি চাইলে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রী তাপমাএায় মুরগী ২০ মিনিট রান্না করতে পারেন।



চিকেন লাহোরী কাবাব / Chicken lahori kabab

প্রস্তুতি সময়কাল: ২০-২৫ মিনিট
সার্ভিং: ৪ জন
উপকরণ:
মুরগী ১টি : ৮০০ গ্রাম
মরিচ গুড়া : ১ চা চামচ
লেবুর রস : ১ চা চামচ
লবন : স্বাদ অনুযায়ী
পেয়াঁজ : ২ টি
চাট মসলা : আধা চা চামচ
লেবুর টুকরা : ৬ টি



মেরিনেডের উপকরণ:
দই: ১ কাপ
আদা বাটা : ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
মরিচ গুড়া : ১ চা চামচ
লবন : স্বাদ অনুযায়ী
সরিষার তেল : ২ চা চামচ
গরম মসলা : ২ চা চামচ
বাটার : প্রয়োজন অনুযায়ী






পদ্ধতি:
মুরগিটিকে চার টুকরা করে কাটতে হবে।এতে পরিমিত লবন,লেবুর রস ও মরিচ গুড়া মিশিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। পেয়াঁজ গোল করে কুচি করে কেটে তা ছাড়িয়ে নিতে হবে।
মেরিনেডের জন্য দইকে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে। দইয়ে এরপর আদা বাটা ,রসুন বাটা, মরিচ গুড়া ,লবন, লেবুর রস, গরম মসলা ও সরিষার তেল মিশিয়ে মিক্সড করতে হবে। এই মিশ্রন মুরগির পিসগুালোতে লাগিয়ে পুনরায় ৪-৫ ঘন্টা  ফ্রিজে রেখে দিতে হবে।এরপর তা ওভেনে ২০০ ডিগ্রী প্রি-হিট করে তাতে শিকে করে ১০-১৫ মিনিট গ্রিল করতে হবে। কাবাব হয়ে গেলে তাতে বাটার মাখিয়ে আরো ৪ মিনিট গ্রিল করতে হবে। হয়ে এলে তাতে চাট মসলা, পেয়াঁজ রিং ও লেবুর টুকরোসহ পরিবেশন করতে হবে।